Ticker

6/recent/ticker-posts

চালতার উপকারিতা ।

 চালতার উপকারিতাঃ চালতা খাওয়ার বেশ কিছু উপকারিতা আছে।  

স্কুল, কলেজে বা বাড়িতে আমরা কম বেশি সবাই চালতার আচার খেয়ে থাকি। অথবা চালতার ডাল অনেকের প্রিয় খাবার। তবে এটা আমরা খেয়েই থাকি এর গুণাগুণ হয়তো আমাদের  অনেকের অজানা। তবে, জেনে রাখা  ভাল  চালতা শরীরের জন্য বেশ উপকারি খাদ্য। শরীরের বিভিন্ন ধরণের সমস্যা মোকাবিলা করতে চালতার জুরি নেই। 

চালতার বৈজ্ঞানিক নাম Dillenia indica। আবার চালতাকে ইংরাজিতে Elephant Apple বলা হয়। এটি একটি চিরহরিৎ বৃক্ষ। মে থেকে জুন মাস পর্যন্ত এই ফল ফোটার সময়। বর্ষার পরে এই ফল পেকে যায় এবং শীতকাল পর্যন্ত এই ফল  সচরাচর পাওয়া যায়। শুধু খেতেই সুস্বাদু নয় এই ফলের গুণাগুণের কথা জানলে অবাক হয়ে যাবেন। আসুন তাহলে আজকে  চালতার উপকারিতার  কথা জেনে নিই।

স্বাস্থ্যের জন্য চালতার উপকারিতাঃ

রক্তচাপ কমাতে চালতা বেশ উপকারী। 

আপনি যদি আপনার রক্তচাপ স্বাভাবিক রাখতে চান তাহলে অবশ্যই পটাসিয়াম যুক্ত খাবার খান। প্রচুর খাদ্য রয়েছে যেগুলি দেহে পটাশিয়াম সরবরাহ করে। চালতা তাদের মধ্যে অন্যতম। এটি রক্তচাপ কমাতে সহায়তা করে থাকে।

ঠাণ্ডা ও কাশি কমাতে চালতার উপকারিতা:

চালতার মাঝে  ভালো পরিমাণে ভিটামিন সি রয়েছে । আর আমরা সবাই জানি  আমাদের ইমিউনিটি সিস্টেম প্রতিরক্ষা করতে খুব গুরুত্বপূর্ণ। তাই আপনি যদি ঠাণ্ডা ও কাশির মতো ইনফেকশনে ভুগে থাকেন তাহলে ভিটামিন সি যুক্ত খাবার গ্রহণ করুন। আর ভিটামিন সি আপনি পেয়ে যাবেন চালতা খাওয়া মাধ্যমে।

হজমশক্তি বৃদ্ধিতে সহায়তা করে:

আমরা অনেকেই জানি  কাঁচা চালতা আমাদের হজম শক্তির জন্য কতটা উপকার করে থাকে  । কাঁচা চালতা আমাদের হজমশক্তি বাড়িয়ে তোলে। তাই আপনার যদি হজমে সমস্যা থাকে কাঁচা চালতা খেলে উপকৃত হবেন।

চোখ ভালো রাখতে চালতার উপকারিতা:

চালতা ভিটামিন এ এর ভালো উৎস বলে মানা হয়। যা আমাদের চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন বিশেষজ্ঞরা চোখের দৃষ্টি শক্তি হারানোর জন্য ভিটামিন এ এর অভাবকে দায়ী করে থাকে। কারণ ভিটামিন এ এর অভাবেই আমাদের চোখের বিভিন্ন  ধরণের সমস্যা হয়ে থাকে। আর এই সমস্যাগুলি ভিটামিন এ এর দ্বারা নিরাময় করা যায়। আর ভিটামিন এ  চালতার মধ্যে বিদ্যমান। তাই চোখ ভালো রাখতে চালতা খাওয়া উপকারি।

পেটের কৃমি কমায়:

আপনারা হয়তো জানলে অবাক হবেন চালতায় কৃমি কমানোর ক্ষমতা রয়েছে। তাই বিশেষ করে বাচ্চাদের জন্য চালতা খুব উপকারি। নিয়মিত চালতা খেলে পেটের কৃমির সমস্যা অনেকটাই রোধ করা যায়।

ডায়রিয়া কম করতে চালতার উপকারিতা:

ডায়রিয়া ভালো করতে চালতার  উপকারিতা অনেক। তাই যাদের ডায়রিয়ার সমস্যা রয়েছে তাদের সুস্থ হতে নিয়মিত চালতা খাওয়া উচিত।




Post a Comment

0 Comments